সহিংসতা কেন অবৈধ নয় : হাইকোর্ট
হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচির নামেসহিংসতা, নাশকতাওসন্ত্রাসী কার্যক্রম বন্ধেকার্যকর পদক্ষেপ নিতেসরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গেএসএসসিপরীক্ষা নির্বিঘ্ন করতেওপ্রয়োজনীয় ব্যবস্থা নিতেসরকারকে নির্দেশ দেয়াহয়েছে। পরীক্ষায় বিঘ্নসৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোরব্যবস্থা নেয়ারওনির্দেশ দিয়েছেন আদালত।
পৃথকদুটিরিটআবেদনের প্রাথমিক শুনানিনিয়েরোববারবিচারপতি কাজীরেজা-উল হক ওবিচারপতি আবুতাহেরমো. সাইফুররহমানের সমন্বয়ে গঠিতবেঞ্চএইঅন্তর্বর্তী আদেশসহএকাধিকরুলজারিকরেন।
২০দলীয়জোটেরচলমানঅবরোধ-হরতালে নাশকতার চিত্রতুলেধরেহরতাল-অবরোধে সন্ত্রাস, নাশকতাবন্ধেব্যবস্থা গ্রহণের দাবিতেকেরানীগঞ্জের ব্যবসায়ী শাহীনুর রহমানশাহীনএকটিরিটআবেদনকরেন।এছাড়াহরতাল-অবরোধের মধ্যেও এসএসসি পরীক্ষা নির্বিঘ্ন করারদাবিতেকেরানীগঞ্জের ইস্পাহানি স্কুলের ম্যানেজিং কমিটিরপক্ষেশফিউলআজমখানবারকুঅপররিটটিকরেন।
প্রথমরিটেস্বরাষ্ট্র সচিব, আইনসচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, ডিএমপিকমিশনার, ২০দলীয়জোটেরপ্রধানখালেদাজিয়াসহ১৬২জনকেবিবাদীকরাহয়েছে।অপররিটেওএসববিবাদীসহ ১৬০জনকেবিবাদীকরাহয়েছে।বিবাদীদের মধ্যেবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুলইসলামআলমগীর, মির্জাআব্বাস, সাদেকহোসেনখোকা, রিজভীআহমেদ, সালাউদ্দিন আহমেদ, রিয়াজরহমান, সাবিহউদ্দিনআহমেদ, বিকল্পধারারসভাপতিএকিউএমবদরুদ্দোজা চৌধুরী, কল্যাণপার্টির সভাপতিমেজরজেনারেল (অব.) সৈয়দমোহাম্মদ ইবরাহিম, এলডিপিসভাপতিকর্নেল(অব.) অলিআহমেদসহ ১৯নেতারনামরয়েছে।
রোববাররিটদুটিরপক্ষেশুনানিকরেনসাবেকআইনমন্ত্রী ওআওয়ামীলীগেরআইনবিষয়ক সম্পাদক আবদুলমতিনখসরু, ব্যারিস্টার এমআমীর-উল ইসলাম, অ্যাডভোকেট আবদুলবাসেতমজুমদার, সাবেকস্বরাষ্ট্রমন্ত্রী সাহারাখাতুন, নুরুলইসলামসুজনএমপি, সানজিদা খাতুনপ্রমুখ।
আদালতরুলেহরতাল-অবরোধের নামে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও, মানুষের জানমালের নিরাপত্তা ধ্বংসএবংসহিংসতাকে কেনঅবৈধওঅসাংবিধানিক ঘোষণাকরাহবেনা, তাজানতেচেয়েছেন। হরতাল-অবরোধের নামে হুমকি, সহিংসতা এবং৫জানুয়ারির অবরোধডাকাএবংতাঅব্যাহত রাখাকেকেনঅবৈধওবেআইনিঘোষণাকরাহবেনা, রুলেতাওজানতেচাওয়াহয়েছে।
পাশাপাশি ৬ফেব্রুয়ারি থেকে১০মার্চপর্যন্ত এসএসসিপরীক্ষার জন্যনির্ধারিত সময়কালে হরতাল-অবরোধ আহ্বান করাকেকেনঅবৈধওঅসাংবিধানিক ঘোষণাকরাহবেনা, তাজানতেচেয়েছেন হাইকোর্ট। ৫জানুয়ারি থেকেএপর্যন্ত হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে২০দলীয়জোটনেত্রী খালেদাজিয়াসহহরতালআহ্বানকারীদের কেননির্দেশ দেয়াহবেনা, তাওজানতেচাওয়াহয়েছে।চারসপ্তাহের মধ্যেবিবাদীদের এসবরুলেরজবাবদিতেবলাহয়েছে।
নির্দলীয় সরকারের অধীনেআগামনির্বাচনের দাবিতেবিএনপিনেতৃত্বাধীন ২০দলীয়জোট৫জানুয়ারি থেকেটানাঅবরোধচালিয়েআসছে।এরইমধ্যেফেব্রুয়ারির শুরুথেকেসাপ্তাহিক ছুটিবাদেপ্রতিদিনই চলছেহরতাল।অবরোধওহরতালের মধ্যেনাশকতা, সহিংসতা ওপেট্রলবোমায় দগ্ধহয়েএপর্যন্ত ৮০জনেরবেশিমানুষের মৃত্যুহয়েছে।
এরইমধ্যে২ফেব্রুয়ারি থেকেএসএসসিপরীক্ষা নির্ধারিত থাকলেও২০দলীয়জোটহরতাল-অবরোধ প্রত্যাহার করেনি।পরীক্ষার মধ্যেহরতাল-অবরোধের মতো কর্মসূচি নাদিতেসরকার, শিক্ষকওঅভিভাবকদের আহ্বানে সাড়ামেলেনি। এতেশিক্ষার্থীরা ছাড়াওক্ষতিগ্রস্ত হচ্ছেদিনমজুর, ব্যবসায়ীসহ সবমহলই।নাগরিকসমাজসহকূটনৈতিক মহলসংলাপেবসারতাগিদদিয়েএলেওসাড়ামেলেনি।
এঅবস্থায় হরতাল-অবরোধে নাশকতা ওসহিংসতা বন্ধেএবংএসএসসিপরীক্ষা নির্বিঘ্ন করতেহাইকোর্টে রিটদুটিদায়েরকরাহয়।
আইনজীবী আবদুলমতিনখসরুবলেন, বিগত৫জানুয়ারি থেকে৭ফেব্রুয়ারি পর্যন্ত যতধরনেরসহিংসতা, নাশকতার ঘটনাঘটেছেরিটেআমরাতারসবইতুলেধরেছি।এসবনাশকতা, সহিংসতার বিষয়েযেসবখবরপত্রপত্রিকায় প্রকাশিত হয়েছেসেগুলোরিটআবেদনের সঙ্গেযুক্তকরেদিয়েছি। আদালতশুনানিগ্রহণশেষেঅন্তর্বর্তী আদেশসহরুলজারিকরেছেন।
বিবৃতিদিয়েহরতালআহ্বানের ব্যাপারে আদালতের মন্তব্য তুলেধরেঅ্যাডভোকেট আবদুলমতিনখসরুবলেন, আদালততারপর্যবেক্ষণে বলেছেন, কোনোদলযদিহরতালডাকেতাহলেওইদলেরস্ট্যান্ডিং কমিটিরসভায়সিদ্ধান্ত নিতেহয়।কিন্তুবর্তমানে হঠাৎকরেইকোনোসিদ্ধান্ত ছাড়াইএকটিবিবৃতিপাঠিয়েহরতালডাকাহচ্ছে।যেলোকেরকোনোকর্তৃত্বই নেই- সেএভাবেবিবৃতিদিয়েএকটিদলেরনামেহরতালআহ্বানকরতেপারেনা।
রুলপালনেরআহ্বানসুরঞ্জিতের : হরতাল-অবরোধ বন্ধে হাইকোর্ট যেরুলজারিকরেছেনতাসরকারসহ অন্যসবপক্ষকের পালনকরাউচিতবলেমন্তব্য করেছেনআইনবিচারওসংসদবিষয়ক মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয়স্থায়ীকমিটিরসভাপতিসুরঞ্জিত সেনগুপ্ত। রোববারজাতীয়সংসদভবনেকমিটিরবৈঠকশেষেপ্রেসব্রিফিংয়ে তিনিএমন্তব্য করেন।এসময়কমিটিরসদস্যশামসুলহকটুকুউপস্থিত ছিলেন।
সুরঞ্জিত বলেন, হাইকোর্টের ক্ষমতাআছেরুলজারিকরার।তারাতাকরেছেন। এনিয়েকথাবলারসময়হয়নি।এটাচূড়ান্ত হওয়ারপরআইনহবে।পশ্চিমা অনেকদেশেইএসবআন্দোলনে ক্ষয়ক্ষতির জন্যমামলাহয়েছে।সেসবদেশেরমামলাররায়ওহয়েছে।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, হরতাল-অবরোধ করা যেমনরাজনৈতিক অধিকার, পাশাপাশি এওআছেনিজেরঅধিকারপালনকরতেগিয়েঅন্যেরঅধিকারখর্বকরাযাবেনা।হরতাল-অবরোধ যারা ডাকদেবেতাদেরকর্মসূচিতে জানমালের ক্ষয়ক্ষতি হয়তাহলেসেইক্ষতিপূরণ তাদেরইদিতেহবে।দেশেপ্রথমবারের মতোপাবলিকপ্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বিল-২০১৫ আইনে পরিণতকরারউদ্যেগনিয়েছেসরকার।সরকারি-বেসরকারি অংশীদারিত্বে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতেএউদ্যোগনেয়াহয়েছে।এপ্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ইতিমধ্যে পিপিপিবিল-২০১৫ সংসদে উত্থাপন করাহয়েছে।বিলটিযাচাই-বাছাই করার জন্যএকটিসাব-কমিটি গঠন করাহয়েছে।এটিপাসকরাহলেসরকারি-বেসরকারি অংশীদারিত্ব উন্নয়ন কাঠামো আরওগতিপাবেএবংনতুনমাত্রাযোগহবে।

dsdsadsad