হাইকোর্ট ও ডিসি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে হাইকোর্ট ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার সোয়া দুইটার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আলম ককটেল বিস্ফোরণের ঘটনা নিশ্চিত করেন।
ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে এপিবিএনর এএসআই মিজানুর রহমান বিস্ফোরণের খবর নিশ্চিত করলেও কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা জানাতে পারেননি।
এ ছাড়া দুপুর আড়াইটার দিকে পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
কোতয়ালী থানার এসআই মঞ্জুর ইসলাম ককটেল বিস্ফোরণে সত্যতা নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে তিনি জানান।
