dailyvideo

আবদুস সুবহানের বিরুদ্ধে রায় বুধবার


কারাগারে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় রায় বুধবার ঘোষণা করা হবে।


মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটির রায় ঘোষণার জন্য এদিন দিন ধার্য করেন।


সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি অভিযোগ আনা হয়েছে।

গত ৪ ডিসেম্বর জামায়াতের এই নায়েবে আমীরের বিরুদ্ধে চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য মামলাটি অপেক্ষমাণ রেখে দেয় ট্রাইব্যুনাল।

গত ৩০ নভেম্বর আসামীপক্ষ তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে।
এর আগে গত ৫ নভেম্বর প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। এরপর ১৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন শেষ করে।


সুবহানের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশনের পক্ষে ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

২০১৩ সালের ৩১ ডিসেম্বর মাওলানা সুবহানের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুণ্ঠনসহ ৯টি সুনির্দিষ্ট ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়।

ট্রাইব্যুনালের আদেশে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ২০ সেপ্টেম্বর সুবহানকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে কারাগারে আটক তিনি।

Posted by Advocate REAGAN on 04:44. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for আবদুস সুবহানের বিরুদ্ধে রায় বুধবার

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery