dailyvideo

খালেদা জিয়া সহ ১৯ জনের প্রতি হাইকোর্টের রুল: ক্ষতিপূরণের নির্দেশ কেন নয়?

অবরোধে নিহত এবং  আহতের  ক্ষতিপূরণ দিতে কেন খালেদা জিয়া, বদরুদ্দোজা চৌধুরীসহ ১৯ জনকে নির্দেশ দেওয়া হবে না কেন, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বরিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। কেরানীগঞ্জের ব্যবসায়ী মো. শাহীনুর ইসলাম শাহীনের করা এই  রিট আবেদনের প্রেক্ষিতে দেওয়া আদেশ গতকাল সোমবার প্রকাশিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে ক্ষতিপূরণ দিতে কেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীসহ ১৯ বিবাদীকে নির্দেশ দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ জন্য আদালতের আদেশ অনুযায়ী (যদি ব্যাংক হিসাব জব্দ ও বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়) ওই ১৯ বিবাদীর কাছ থেকে ক্ষতিপূরণের অর্থ সংগ্রহের নির্দেশ কেন দেওয়া হবে না, তার কারণও জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।আদেশে ব্যাংক হিসাব জব্দ করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্রসচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ ১৪৩ জনের প্রতি এ রুল জারি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

২০ দলীয় জোটের অপর যে ১৭ নেতার ব্যাংক হিসাব জব্দ করার বিষয়ে রুল জারি করা হয়েছে তাঁরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাদেক হোসেন খোকা, মেজর (অব.) হাফিজ উদ্দীন আহম্মদ, মির্জা আব্বাস,  শমসের মবিন চৌধুরী,  খন্দকার মাহবুব হোসেন, আবদুল আউয়াল মিন্টু, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ,  রুহুল কবীর রিজভী, সালাহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইবরাহিম।

রবিবার আদালত অসাংবিধানিক প্রাণঘাতী অবরোধ ও হরতাল কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তার কারণ জানতে চেয়ে রুল জারি করেন। ওই রুল ও আদেশের বিষয়ে গতকাল সংবাদমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়, তার অতিরিক্ত আরো কয়েকটি রুল আদেশের কপিতে রয়েছে।

এসব রুল বিচারাধীন থাকাবস্থায় অসাংবিধানিক প্রাণঘাতী অবরোধ ও হরতাল রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট।

রিট আবেদনে  ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালের নাশকতার চিত্র তুলে ধরে জনস্বার্থে হরতাল-অবরোধে সন্ত্রাস, নাশকতা বন্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়। শুনানিতে আইনজীবীরা বলেছেন, এ পর্যন্ত ৭০ জন নিহত হয়েছে। এর মধ্যে দগ্ধ হয়ে মারা গেছে ৪২ জন। কতিপয় রাজনৈতিক নেতার তথাকথিত প্রেস রিলিজের মাধ্যমে হরতাল বা অবরোধ ডাকা হচ্ছে। এতে করে শিক্ষা, ব্যবসা  সারা দেশে স্থবির হয়ে পড়েছে। বাড়ির বাইরে নিরাপদ নয় কেউ। আইনজীবীরা তাদের বক্তব্যের সমর্থনে আদালতে ডকুমেন্ট দাখিল করেন এসময়।

Posted by Advocate REAGAN on 08:56. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for খালেদা জিয়া সহ ১৯ জনের প্রতি হাইকোর্টের রুল: ক্ষতিপূরণের নির্দেশ কেন নয়?

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery