১৪ জনের অব্যাহতি, ৩৫ জনের অবস্থান অস্পষ্ট

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ আদেশ দেন।
বিবৃতিদাতা অপর ৩৫ জনের বক্তব্য অস্পষ্ট থাকায় তাদেরকে আগামী ৩ মার্চের মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে। এই ৩৫ জন তাঁদের ব্যাখ্যায় দুঃখ প্রকাশ করেছেন। আবার একই সঙ্গে তাঁদের বিবৃতির পক্ষে যুক্তি তুলে ধরেছেন, যা গ্রহণযোগ্য নয় বলে আদালত অভিমত ব্যক্ত করেন। ওই দিন যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস-এর বিষয়েও পরবর্তী আদেশ দেবেন ট্রাইব্যুনাল।
অব্যাহতিপ্রাপ্ত ১৪ জন হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান ও রাশেদা কে চৌধূরী, সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আসিফ নজরুল, শাহনাজ হুদা ও আমেনা মহসীন, বাংলাদেশ শিশু বিকাশ কেন্দ্রের জাতীয় সমন্বয়ক নায়লা জামান খান, সংগীতশিল্পী অরূপ রাহী, লেখক শাহীন আখতার এবং মানবাধিকারকর্মী জাকির হোসেন ও ইলিরা দেওয়ান। তাঁদের বেশির ভাগই ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।