dailyvideo

জব্বারের আমৃত্যু কারাদণ্ড




পিরোজপুরের মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান  আবদুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত  জাতীয় পার্টির সাবেক এই সাংসদ ইঞ্জিনিয়ার জব্বার বর্তমানে পালাতক আছেন। 

বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

আবদুল জব্বার মুক্তিযুদ্ধকালীন সময়ে পিরোজপুরের মঠবাড়িয়া শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন।  তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির সাংসদ ছিলেন।

গত বছরের ১৪ আগস্ট জব্বারকে পলাতক ঘোষণা করে  তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়। অভিযোগ মধ্যে, মঠবাড়িয়া রাজ্জাক হত্যাকান্ড, লুণ্ঠন ও অগ্নিসংযোগ, ১১ জন হিন্দুধর্মাবলম্বীকে গুলি করে হত্যা, ২০০ হিন্দুকে ধর্মান্তরিত হতে বাধ্য করা, ৩৭ জন হিন্দুধর্মাবলম্বীকে অপহরণ করে, যাঁর মধ্যে ২২ জনকে পরে হত্যা অন্যতম। 

তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষ্য দেন। জব্বারের পক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। গত বছরের ৩ ডিসেম্বর এ মামলার কার্যক্রম শেষ হয়েছিল।

Posted by Advocate REAGAN on 23:30. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for জব্বারের আমৃত্যু কারাদণ্ড

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery