dailyvideo

ট্রাইব্যুনালস আইন সংশোধনের খসড়া উঠবে মন্ত্রিসভায়



একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সংগঠনের বিচার ও শাস্তির জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধনের খসড়া মন্ত্রিসভার আগামী অথবা পরের বৈঠকে উঠবে। আজ বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুহাম্মদ আবদুস সুবহানকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন আইনমন্ত্রী।

একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ২০১৩ সালের আগস্ট মাসে তদন্ত শুরু হয়। গত বছরের ২৫ মার্চ তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এরপর আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুতির কাজ শুরু করে রাষ্ট্রপক্ষ। ওই সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে সংগঠনের বিচার ও শাস্তির বিধান নেই। মন্ত্রীর ওই বক্তব্যের পর জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগ প্রস্তুতিতে ছেদ পড়ে। এরপর আইনটি সংশোধনের উদ্যোগ নেয় আইন মন্ত্রণালয়।

সৌজন্যে: প্রথম আলো

Posted by Advocate REAGAN on 01:31. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for ট্রাইব্যুনালস আইন সংশোধনের খসড়া উঠবে মন্ত্রিসভায়

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery