dailyvideo

তারেকের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা


আইনের চোখে পলাতক থাকা অবস্থায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কোনও বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের মিডিয়ায় এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আজ বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর রুলসহ এই আদেশ দেন।

তারেক রহমানের বক্তব্য প্রচারের বিষয়ে নিষেধাজ্ঞা চেয়ে রিট আবেদনটি করেন একজন আইনজীবী।

রিটে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে মামলার একজন পলাতক আসামী হিসেবে বিদেশে অবস্থান করছেন তারেক রহমান।

এ অবস্থায় বিদেশে বসে গণমাধ্যমে নানাধরনের বক্তব্য দিয়ে একদিকে সংবিধান লঙ্ঘন করছেন, তেমনি দেশের পরিস্থিতিকেও নষ্ট করছেন।

এই নিষেধাজ্ঞার আওতায় ফেসবুকসহ সবধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে।

সেইসাথে তার পাসপোর্টের মেয়াদ সংক্রান্ত বিষয়েও খতিয়ে দেখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।

Posted by Advocate REAGAN on 02:00. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for তারেকের বক্তব্য প্রচারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery