dailyvideo

হরতালে হাইকোর্ট বেঞ্চ বসার নির্দেশ চেয়ে রিট


হরতাল-অবরোধের সময় বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চ বসতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। গতকাল বুধবার আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া আইনজীবীদের গ্রেপ্তার ও হয়রানি না করতে এবং বিচারপতিদের শতভাগ ঝুঁকি-ভাতা নিশ্চিত করতে নির্দেশনা চাওয়া হয়েছে।




রিটে বলা হয়, হরতাল-অবরোধের সময় সুপ্রিম কোর্টের অপিল বিভাগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সব আদালত বসে। হাইকোর্টের বেঞ্চ বসা প্রয়োজন। গত বছর ৩৬৫ দিনের মধ্যে ৯২ দিন হাইকোর্টের বেঞ্চ বসেছে।

পরে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধের কারণে বিচারপ্রার্থীরা দুর্ভোগ পোহাচ্ছেন।

Posted by Advocate REAGAN on 02:00. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 comments for হরতালে হাইকোর্ট বেঞ্চ বসার নির্দেশ চেয়ে রিট

Leave comment

Recent Entries

Recent Comments

Photo Gallery